(ক) গঠনঃ
ভবনটি প্রসিদ্ধ স্থপতি ও প্রকৌশলী দ্বারা চিত্রায়ন অনুযায়ী প্রয়োজনীয় ভূ-কম্পন নির্ধারণ ক্ষমতা সম্পন্ন করে ডিজাইন করা হয়েছে। সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার কর্তৃক নির্দেশনা অনুযায়ী নির্মিতব্য ইমারতের ভিত্তি এবং কলাম/বীম সমূহে BSRM, GPH, AKS, RAHIM, ANWAR, RANI, KSRM ইত্যাদি ৬০ গ্রেড ডি ফরম রড এবং উন্নতমানের ব্রিক্স চীপসের ঢালাই ব্যবহৃত হবে। সব ধরনের ছাদে RSRM, ASRM, PRIMIER, SSRM ইত্যাদি ৬০/৪০ গ্রেড, ডি ফরম রড দ্বারা নির্মিত হবে। দেশীয় বাজারে যে সকল সিমেন্ট পাওয়া যায় তার মধ্যে হতে যে কোন সিমেন্ট ব্যবহৃত হবে, যেমন-স্ক্যান, হোলসিম, আনোয়ার, ক্রাউন, বেঙ্গল, আকিজ, শাহ সিমেন্ট ইত্যাদি।
(খ) দরজা:
মেইন দরজায় ব্যবহৃত হবে লোহা/শিল কড়াই কাঠের চৌকাঠ, যার আনুমানিক মূল্য প্রতিটি চৌকাঠ ৩০০০-৪০০০ টাকা ও পাল্লা হবে গামারী/চাপ লাইন কাঠের, যার আনুমানিক মূল্য হবে ৭,০০০-৮,০০০ টাকা। অন্যান্য ভিতরের রুমের যে চৌকাঠ সমূহ ব্যবহৃত হবে যার প্রতিটির আনুমানিক মূল্য ২৫০০-৩০০০ টাকা হবে এবং ভিতরের রুমের পাল্লা মেহগনী/গামারী হবে, যার আনুমানিক মূল্য হবে ৫০০০-৬০০০ টাকা।
(গ) জানালা:
এম.এস স্কয়ার গ্রীলের সাথে দুই পাল্লার থাই এ্যালুমিনিয়াম ব্যবহৃত হবে যা ফ্রেমসহ ৫ (পাঁচ) মি.মি. কাঁচ দ্বারা আচ্ছাদিত হবে। নিরাপত্তা গ্রীলসহ সকল জানালায় এনামেল পেইন্ট ব্যবহৃত হবে।
(ঘ) রান্না ঘর:
সকল ফ্ল্যাট সমূহের রান্না ঘরে গ্রাহকের চাহিদানুযায়ী ৭ ফুট পর্যন্ত বাংলাদেশী কোম্পানীর টাইলস যেমন: RAK, FU-WANG, GREAT WALL, AKIJ এর 12″ X 12″ সাইজ টাইলস ব্যবহৃত হবে এবং ফ্লোরে 16″ X 16″ সাইজের RAK, FU-WANG/GREAT WALL, AKIJ হোমোজিনিয়াস টাইলস্ ব্যবহার করা হবে, যার আনুমানিক মূল্য প্রতি বর্গফুট ৪০-৫০ টাকা হবে। রান্নাঘরে পানির সুয়ারেজ লাইনের ব্যবস্থা থাকবে।
(ঙ) বাথরুম:
বাথরুমের ফ্লোরে দেশীয় হোমোজিনিয়াস টাইলস ব্যবহৃত হবে, ১টি বাথরুমে ১টি লোপেন ব্যবহৃত হবে যার মূল্য আনুমানিক ১৫০০ টাকা এবং ২টি বাথরুমে ২টি হাই কমোড ব্যবহৃত হবে, যার মূল্য আনুমানিক ৫০০০ টাকা। সকল বাথরুমের ভিতরের দেয়ালে ৭ ফুট পর্যন্ত 10″ X 12″ বা 12″ X 12″ সাইজের RAK, FU WANG, GREAT WALL, AKIJ/RAK/সমমানের টাইলস ব্যবহার করা হবে, যার আনুমানিক মূল্য প্রতি বর্গফুট ৪০-৫০ টাকা হবে । মাষ্টার বেড রুম সংযুক্ত ১টি বাথরুমে ১টি গিজার লাইন করা থাকিবে। বাথরুমের চৌকাঠ ও দরজা RFL/Partex/Mostafa/সমমানের ব্যবহার করা হবে, যার প্রতিটি মূল্য ৩০০০-৪০০০ টাকা হবে।
(চ) ফ্লোর:
কংক্রিট ঢালাইয়ের উপর উন্নতমানের হোমোজিনিয়াস (RAK/GREAT WALL/AKIJ) 16″X 16″/24″X 24″ দেশীয় টাইলস ব্যবহৃত হবে, যার মূল্য আনুমানিক ৭০-৮০ টাকা। বারান্দার ফ্লোরে 12″ X 12/16″X 16″ হোমোজিনিয়াস টাইলস্ ব্যবহার করা হবে।
(ছ) পেইনটিং:
ফ্ল্যাট সমূহের অভ্যন্তরীন দেয়াল সমূহ এবং সিলিং-এ BERGER/ASIA/সমমানের ডিস্টেম্পার এবং গ্রীলে এনামেল রং দ্বারা পেইন্টকৃত হবে।
31 Decimal
90 Nos
15 Nos +